জয়পুরহাটে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৩

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

জয়পুরহাটে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে কোটি টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ সদস্যকে আটক করে যৌথ বাহিনী।

​উদ্ধারকৃত মূর্তি দুটির ওজন ১৩৫ কেজি ৮৭০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

 শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন সংলগ্ন গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে এই সফল অভিযান চালানো হয়।

​আটককৃত ব্যক্তিরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে মো. আলিপ হোসেন (২২), একই গ্রামের মো. বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. এনামুল হক (৫০)।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করার পর মূর্তিগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে কষ্টিপাথরের সঠিক মান যাচাই ও সনদ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে জয়পুরহাট শহরের ডিজিটাল মাপনিতে ওজন নিশ্চিত করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়াসহ উদ্ধারকৃত মূর্তিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত