চন্দনাইশে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড মধ্যম গাছবাড়িয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে ৪র্থ তম আজিমুশশান পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপি বিশিষ্ট ব্যবসায়ী ও রজায়ী যুব তরিকত কমিটি চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তাক উদ্দিন সওদাগর রজায়ী এর উদ্যোগে মধ্যম গাছবাড়িয়া হযরত হাফেজ ফকির এবাদুল্লাহ শাহ্ (রা.) মাজার শরীফ সংলগ্ন নূরে মোহাম্মদী (সা.) জামে মসজিদে বিকেল থেকে রাত পর্যন্ত খতমে কুরআন, খতমে গাউছিয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নূরে মোহাম্মদী (সা.) জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোসলেম উদ্দিন মুন্সির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও মেহমান-ই-আলা হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের পীরজাদা মাওলানা নাঈম উদ্দিন রজায়ী। প্রধান বক্তা ছিলেন মাওলানা কামরু উদ্দিন নূরী রজায়ী। বিশেষ বক্তা ছিলেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ওসমান গণি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম, সাধারণ সদস্য সাংবাদিক লোকমান হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল করিম রানা, আজিজুর রহমান সাগর, কামাল উদ্দিন চৌধুরী, মসজিদ পরিচালনা পরিষদের উপদেষ্টা আবুল বশর নুর আহমদ, অর্থ সম্পাদক আবছার উদ্দিন, সহ-অর্থ সম্পাদক নাজের কোম্পানিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে মিলাদ, কিয়াম, আখেরী মোনাজাত ও রাতে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত