রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার সকালে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেটের ভিতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি দেখতে পাওয়া যায়। মরদেহটি পচেগলে গেছে। তার ডান কপালের হাড়ে ফাটা চিহ্ন রয়েছে। তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।