আইজিপিসহ ৯২ পুলিশ সদস্যকে শনিবার পদক দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাহসিকতা, সেবায় অনন্য অবদান ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে ৯২ পুলিশ সদস্যকে দেওয়া হচ্ছে পদক।

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ এএম

সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ৯২ পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে এসব পদক তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চারটি ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের এসব পদক দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম)।

২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, সাহসিকতা, সেবার মান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে এসব পদক দেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত