পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিএনপির

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ এএম

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মির্জাপুর পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। পরে মিছিলটি মির্জাপুর এস. কে. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস. এম. মহসীনসহ অন্যরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। একই সঙ্গে নিরীহ মানুষকে হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত