সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, যা বললেন সাদিয়া আয়মান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

বহুল চর্চিত কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের নিউগ্রিনি প্রপার্টিজে ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা হয়নি বলেছে পুলিশ। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলেও পুলিশ জানিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা নিয়ে সালমান মুক্তাদিরের অভিযোগ, দলীয় পরিচয়ে চাঁদা চাওয়া হয়েছিল তার কাছে এবং এতে অস্বীকৃতি জানানোর পরই এই হামলা হয়েছে। 

এদিকে, সালমান মুক্তাদিরের স্টুডিওতে এই ন্যক্করজনক ঘটনার নিন্দা জানিয়েছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী। আজ রবিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মন লিখেছেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়! সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন। এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না! কী লজ্জাজনক! কী দুঃখজনক!’ 

সাদিয়ার পোস্টের মন্তব্যের ঘরে অনেকে যেমন ঘটনার নিন্দা জানিয়েছেন, অনেকে আবার সাদিয়ার পোস্ট ও সালমান মুক্তাদিরকে নিয়ে সমালোচনাও করেছেন। এসব মন্তব্যের জাবাবও দিয়েছেন সাদিয়া। মন্তব্যের ঘরে এই তারকা লিখেছেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদের উদ্দেশ করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে! প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা, মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ।’

সর্বশেষ সর্বাধিক পঠিত