বগুড়ায় শেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সড়কে পড়ে আব্দুল বাছেদ রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় জেলার ধুনট-জোশিমুল সড়কের আনারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ রুবেল (৪২) উপজেলার সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে, পেশায় ইলেকট্রিশিয়ান।
স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে রুবেল ধুনট শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হন। পথে আনারপুর গ্রামে এলাকায় পৌঁছলে ওই সময় একটি শেয়াল রাস্তা পার হওয়ার সময় চলন্ত মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রুবেল ছিটকে সড়কে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবণতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রুবেল মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইরি প্রক্রিয়া শেষে রুবেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।