কিশোর গ্যাং সন্দেহে মতলব উত্তরে আটক ৫৩

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম

চাঁদপুর জেলার মতলব উত্তরে কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে ৫৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি)-র দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবির হাসনাইন সানিবের নির্দেশে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।  

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকবে না, তাদের অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এ বিষয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবির হাসনাইন সানি্ব জানান, আমাদের মূল বার্তা হলো সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী পড়ার টেবিল ছেড়ে বাইরে আড্ডা দিতে পারবে না। কিশোরদের পড়ালেখায় ফিরিয়ে আনা, মাদক থেকে দূরে রাখা ও অপরাধমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত