মেঘনায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম

কুমিল্লার মেঘনা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের অন্তত ১৫ জন আহত হওয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার(২৭ সেপ্টেম্বর)বিকাল ৫টায় উপজেলার লুটেরচর ইউনিয়ন এর কান্দারগাঁও ষ্টান্ডে এই সংঘর্ষ হয়।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ভূঁইয়া গংদের সাথে ইউপি সদস্য পদপ্রার্থী শাহাবুদ্দিন ভূঁইয়া গংদের বিরোধ চলে আসছিল যার ধারাবাহিকতায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এই ঘটনায় উভয় পক্ষের আহত ব্যক্তিরা হলো গরীর হোসেন জাহিদ(৪৬), মুক্তার হোসেন (৩৬),হাসান(২৮),জামাল (৪৮), শ্যামল সরকার (৫৫), কবির হোসেন(৪৭),  শামছুন্নাহার (২৮), মহিবুল(৩৮), আমজাদ হোসেন (৩০), কামাল হোসেন (৪৫), আশরাফুল (অনিক) (২৮), জামাল উদ্দিন(৪৮),ডালিম (৩৮)।

এ বিষয়ে এক গ্রুপের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন বলেন, স্থানীয় নিরহ একজন অটো চালকের জমি দীর্ঘ যাবৎ দখল করে রাখছিল গ্রামের প্রভাবশালীরা, এই বিষয়ে প্রতিবাদ করলে গত চারদিন আগে ডালিম ও শাহাবুদ্দিন, জামাল মাষ্টারের নেতৃত্বে আমার ভাইকে কুপিয়ে জখম করে আজ আমরা কুমিল্লা থেকে হাজিরা দিয়ে আসলে অতর্কিত ভাবে তাঁরা হামলা চালায়।

অপর গ্রুপের জামাল মাষ্টার বলেন গত ২১ তারিখে আবুলের নেতৃত্বে ২০/২৫জন আমার বাড়িতে হামলা চালায়,যার প্রেক্ষিতে আমি মামলা দায়ের করি আজ কুমিল্লা কোর্টে হাজির হয়ে এসে তাঁরা পূর্ণরায় আমাদের উপর হামলা চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পাশ্ববর্তী গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর জখম ৪জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা আহমেদ ইতু বলেন,সন্ধ্যার পরপর'ই পাশ্ববর্তী মেঘনা উপজেলা থেকে মারামারির রোগীদের নিয়ে আসে তাদের স্বজন'রা। কয়েকজনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।েি

এ প্রসঙ্গে স্থানীয় লুটেরচর ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক হাউদ বলেন,কিছু দিন আগে বিষয়টা মীমাংসা করার জন্য সালিশ বৈঠক হয়েছিল কিন্তু মীমাংসা হয় নাই,যার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে।

মেঘনা থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম বলেন,জমি সংক্রান্ত বিরোধে এই ঘটনা ঘটেছে, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এই মুহূর্তে ঐ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে,এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত