মুরাদনগরে বিশেষ অভিযানে একজন গ্রেপ্তার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে মেহেদী হাছান (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মেহেদী হাছান রহিমপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে। পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় একদল পুলিশ নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে অভিযান চালিয়ে মেহেদী হাছানকে তার নিজ বাড়ী থেকে আটক করে।

এ প্রসঙ্গে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত