ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭৮

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৪৯ জন মারা গেছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মৃত্যু হয়েছে ১৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮১ হাজার ৫৯৮ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত