মিসরের ইতিহাসে ৭ জন ‘ক্লিওপেট্রা’ সিংহাসনে বসেছিলেন। সবচেয়ে বেশি পরিচিত ‘ক্লিওপেট্রা সপ্তম থিয়া ফিলোপটর’। এমন দিন এসেছিল, যেদিন তাকে বন্দি হতে হয় অক্টাভিয়ানের হাতে। তিনি ছিলেন প্রাচীন রোমের প্রথম স¤্রাট। যিনি পরবর্তীকালে ‘অগাস্টাস’ নামে পরিচিত হন। তখন ভালোবাসায় কাতর ক্লিওপেট্রা ভাবলেন, এর চেয়ে মৃত্যু শ্রেয়। আত্মহত্যার জন্য বিষাক্ত সাপ নেন হাতে। তক্ষুনি সেই সাপ ছোবল দেয় বুকে। কিছুক্ষণ পর, বিষের জ্বালায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তখন তার বয়স ৩৯ বছর। ৫১ খ্রিস্টপূর্বে অলেটিস যখন মারা যান, তখন উত্তরাধিকার ছিলেন মেয়ে ক্লিওপেট্রা ও ছেলে ত্রয়োদশ টলেমি। ক্লিওপেট্রার বয়স ১৮ আর টলেমির ১০। তবু তাদের বিয়ে হয়। তার এই পথ রাজকার্যের উল্লেখযোগ্য ব্যক্তিদের ক্ষেপিয়ে তোলে। ক্লিওপেট্রা পালিয়ে যান সিরিয়ায়। একদিকে টলেমি- ক্লিওপেট্রা। অন্যদিকে, জুলিয়াস সিজার। খুব সহজে টলেমিকে ক্ষমতাচ্যুত করেন সিজার। তখন ক্লিওপেট্রা নেন ভিন্ন কৌশল। ভিন্ন পরিস্থিতিতে ক্লিওপেট্রাকে দেখে সিজার মুগ্ধ হন। কিছুদিনের মধ্যে তারা বিয়ে করেন। এরপর আততায়ীর হাতে খুন হন সিজার। লাভবান হন ক্লিওপেট্রা। কিন্তু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা বিদ্রোহীদের সাহায্য করার অভিযোগে ক্লিওপেট্রাকে কঠোর বার্তা পাঠান, রোমান নেতা মার্ক অ্যান্টনি। কিন্তু তাকে দেখে বিমোহিত হন অ্যান্টনি। এরপর তিনি বিয়ে করেন ক্লিওপেট্রাকে। হঠাৎ করে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন ক্লিওপেট্রা। এ ব্যাপারে অ্যান্টনি জানতেন না কিছু। তিনি আত্মহত্যা করেন। ভালোবাসার মানুষকে হারানোর ব্যথা নিয়ে, ভিন্ন পরিস্থিতিতে আত্মাহুতি দেন ক্লিওপেট্রা। শেষ হয় মিসরে টলেমি রাজত্ব। এরপর শুরু রোমান সাম্রাজ্য।
ক্লিওপেট্রার আত্মহনন কেন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ এএম
ক্লিওপেট্রার আত্মহনন কেন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০