সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায়

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:১৮ এএম

জীবন সব সময় এক রকম থাকে না। জীবনে কখনো স্বস্তি আসে, কখনো আসে অস্বস্তি। কখনো মানুষ প্রাপ্তিতে আনন্দিত হয়, আবার কখনো না পাওয়ার কষ্ট তাকে ভেঙে দেয়। তবে মুমিনের জীবন শুধু পাওয়া ও না পাওয়ার হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। সুখের সময় যেমন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, তেমনি কঠিন সময়েও তার প্রতি কৃতজ্ঞ থাকতে হয়।

আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সর্বাবস্থায় মহান আল্লাহর শুকরিয়া আদায়ের আহ্বান জানিয়েছেন।

তিনি লিখেন, ‘পরিস্থিতি যেমনই হোক, সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া আদায় করুন। শুধু সম্পদ ও ভালো কিছু পাওয়ার জন্যই নয়, বরং তিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন এবং সেই পথে অবিচল রেখেছেন, এ জন্যও তার শুকরিয়া আদায় করুন। জ্ঞান বৃদ্ধির জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। জীবনের কঠিন সময়গুলো থেকে যে শিক্ষা আপনি পেয়েছেন, সেটার জন্যও তাকে ধন্যবাদ দিন। এভাবে প্রতিদিন শুকরিয়া আদায় করুন। তিনি আপনাকে আরও বেশি দান করবেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত