মহেশপুরে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ কিশোরের মৃত্যু 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে ওই উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন।

স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত