ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের বিশেষ অভিযানে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক বক্তব্যের স্পষ্ট সমালোচনা করে ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত ও পথচারীদের চলাচলের রাস্তা দখলমুক্ত করতে সিটি করপোরেশন কাউকেই জিজ্ঞেস করবে না। কোনো ধরনের বাধা বা উসকানি বিবেচনা না করেই এই উচ্ছেদ প্রক্রিয়া চলবে। বাংলাদেশেরঅর্থনীতি

তিনি আরও জানান, উচ্ছেদ করা ফুটপাত যাতে পুনরায় হাতছাড়া না হয়, সে জন্য ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি এলাকায় এই টিম নিয়মিত তদারকি চালাবে। পাশাপাশি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে নগরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উত্তর সিটিকে একটি আধুনিক ও আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

এদিকে নগরীর স্বাস্থ্য পরিবেশ নিশ্চিত করতে এডিস মশা নিধনে ডিএনসিসির বিশেষ পঞ্চম কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, চলতি অক্টোবর মাসের মধ্যেই উত্তর সিটিকে পুরোপুরি ডেঙ্গুমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে করপোরেশন। সরকারপ্রধানের ৯০ দিনের বিশেষ দিকনির্দেশনা ঘোষণার পর থেকেই উত্তর সিটি করপোরেশন নিরবচ্ছিন্নভাবে মশক নিধনে কাজ করে যাচ্ছে।

ডিএনসিসি প্রশাসক জানান, সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে উত্তর সিটির আওতাধীন হাসপাতালগুলোতে মাত্র ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডিএনসিসির লক্ষ্য এই সংখ্যাকে দ্রুত ‍‍`শূন্যে‍‍` নামিয়ে আনা। তবে এ জন্য কেবল সিটি করপোরেশনের প্রচেষ্টাই যথেষ্ট নয়; নগরবাসীদেরও সচেতন হতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত