জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে আজ রবিবার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির ২য় ও ৩য় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

এ ছাড়া, আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক) খাতের বর্তমান অবস্থা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় তারা আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তী বৈঠকে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এমপি, মো. জালাল উদ্দিন এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মো. সফিকুর রহমান (কিরন) এমপি, মো. সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মো. আবুল হাসনাত এমপি অংশ নেন।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত