মরিয়মের আত্মহত্যা: এমপি নজরুলের মামা শশুর কারাগারে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের মামা শশুর (মরিয়মের মামা) ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। একই মামলায় গত ৩০ সেপ্টেম্বর গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর এবং এমপি নজরুলের জামিনের আবেদন নাকচ করে আদালত। 

গত ২০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের ২০৩ নং  ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে এ মামলাটি করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত