বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও তার শ্বশুর, প্রযোজক বাসু ভাগনানির অফিসে আয়কর বিভাগের তল্লাশি নিয়ে চলা গুঞ্জন ও ভুয়া খবরের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তায় এসব দাবিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে তিনি জানান, জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আইন মেনে চলা একজন নাগরিক।
সেনা পরিবার থেকে আসার কথা উল্লেখ করে রাকুল লেখেন, ২০ বছর বয়স থেকে সততার সঙ্গে কর পরিশোধ করছেন তিনি। কোনো অবৈধ লেনদেন, বিদেশে বেনামি সম্পত্তি কিংবা অনৈতিক উপহার গ্রহণের খবর পুরোপুরি মনগড়া। টিআরপির জন্য অন্যের সম্মান ও জীবিকা ক্ষুন্ন না করতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বিতর্কিত খবরগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।
গত ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে একযোগে ১২টি স্থানে অভিযান চালায় আয়কর বিভাগ। এদিকে ‘পতি পতœী অউর ওহ দো’র পর রাকুলকে শিগগিরই বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় সুর্পণখার চরিত্রে দেখা যাবে।