‘সুরক্ষিত আগামী’ গড়ার প্রত্যয়ে দেশের ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে নিজেদের উপস্থিতি আরও বিস্তৃত করার ধারাবাহিকতায় বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড গত ৩ অক্টোবর দেশের গুরুত্বপূর্ণ আটটি স্থানে একযোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ কেবলস শোরুম।
প্রথম পর্যায়ে মিরপুর, নবাবপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, মাদারীপুর, খুলনা ও বরিশালে আকিজ কেব্লস শোরুম চালু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল মার্কেটগুলোতে আকিজ কেবলসের উপস্থিতি আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি গ্রাহক, রিটেইলার, ইলেকট্রিশিয়ান ও ব্যবসায়িক অংশীদাররা আরও সহজে ব্র্যান্ডটির বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।
দেশব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে মিরপুরের আকিজ কেবলস শোরুমটি গত ৪ অক্টোবর আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান, শেখ শামীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার, রিটেইলার, ইলেকট্রিশিয়ানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।