দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর সকাল ৮টা থেকে ৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছেন। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
জেলা হিসেবে ঢাকায় একজন, চট্টগ্রামে দুজন, নোয়াখালীতে একজন, বরিশালে একজন এবং কুষ্টিয়ায় একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯১ জন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১০২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪৮ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২২ হাজার ৯১০ জন।
এই সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২২০ জন রোগী।
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২