ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪২

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের বয়স ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পৌর এলাকার পুনিয়াউট, দাতিয়ারা, রেলওয়ে স্টেশন, ফারুকী পার্ক (অবকাশ পার্ক), কান্দিপাড়া, লোকনাথ উদ্যান (টেংকের পাড়) ও মেড্ডাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে ৪২ কিশোরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য ও অভিযোগ রয়েছে। তবে তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে অভিভাবকদের সতর্ক করা হয়।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বিজয়নগর উপজেলা থেকে শহরে আসার সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের শিমরাইলকান্দি, পুনিয়াউট, দাতিয়ারা, মৌড়াইল রেলওয়ে স্টেশন এলাকা, অবকাশ পার্ক, কান্দিপাড়া, জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ এলাকা, মধ্যপাড়া-শান্তিবাগ, ফুলবাড়িয়া, বাগানবাড়ি, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠ, মুন্সেফপাড়া, বিরাসার বাসস্ট্যান্ড, লোকনাথ উদ্যান, কুমারশীল মোড় ও মেড্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় কিশোরদের আড্ডা দেওয়ার প্রবণতা দেখা যায়। এসব এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানার ওসি খাইরুল আলম বলেন, সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়া শহরেও কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ৪২ কিশোরকে আটক করা হয়। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কিশোরদের পড়ালেখা ও প্রয়োজনীয় কাজ ছাড়া অকারণে বাইরে আড্ডা দেওয়া কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে অভিভাবকদের সতর্ক করা হয়েছে। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা 

সর্বশেষ সর্বাধিক পঠিত