মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কুয়ালালামপুরে (ডব্লিউটিসি কেএল) এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে দেশটির রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগের ইনস্টাগ্রাম পেজের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ ও কারীরা অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিযোগিতা চলবে। শুক্রবার পর্যন্ত এ আয়োজন অব্যাহত থাকবে।

উদ্বোধনী দিনের প্রতিযোগিতায় সুইডেন, পর্তুগাল, তানজানিয়া, আলজেরিয়া ও ফ্রান্সের প্রতিনিধিরা কোরআন তেলাওয়াত করেন।

মালয়েশিয়ার আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতা প্রতিবছর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কোরআনবিষয়ক আয়োজন হিসেবে পরিচিত।

গত বছর ২ থেকে ৯ আগস্ট কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির ৬৫তম আসর। এতে ৪৯টি দেশের ৭১ জন প্রতিযোগী অংশ নেন। তেলাওয়াত ও কোরআন হিফজ, দুই বিভাগেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত