ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ রানা। দীর্ঘ পুনর্বাসন প্রায় শেষে দিকে। এখন মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছিন তিনি। কিন্তু সেই ফেরার পথেই আবারও বাধা। নতুন করে শরীরের নিচের অংশে ব্যথা অনুভব করছেন বাংলাদেশের এই পেসার। ফলে চলতি সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আগামী শনিবার আবার নাহিদের চোট মূল্যায়ন করবেন চিকিৎসরা। এরপর প্রয়জনে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে তাকে।
গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেনের চোটে পড়েন নাহিদ। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি তিনি। একই কারণে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের দলেও জায়গা হয়নি তার। আফগানিস্তান টেস্টের পরই নাহিদের ফেরার পরিকল্পনা ছিল। ১৬ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে খেলার কথা ছিল। কিন্তু ফেরার প্রক্রিয়ার মধ্যেই আজ বোলিং করতে গিয়ে এবার শরীরের নিচের অংশে ব্যথা অনুভব করেন তিনি।
যদিও বোর্ড সূত্রে জান আগেছে, বেশ কয়েকদিন ধরেই বোলিং করতে গেছে এমন সমস্যা হচ্ছে নাহিদের। এনিয়ে পরীক্ষানিরাক্ষা করেছে বিসিবি। তবে কোনো সমস্যা ধরা পড়েনি। মূলত সাইড স্ট্রেনের চোটে ভোগার সময় শরীরের নিচের অংশ নিয়ে আলাদা করো কাজ করেননি নাহিদ। এজন্য এমন সমস্যায় পড়তে হয়েছে তার।
জিম্বাবুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর প্রায় দেড় মাস বোলিং করতে পারেননি নাহিদ। আগস্টের শেষ দিকে ছোট রানআপে বোলিং দিয়ে শুরু হয় তাঁর পুনর্বাসন। এরপর গত এক মাসের অনুশীলনে ধীরে ধীরে বোলিংয়ের পরিমাণ ও তীব্রতা বাড়ানো হচ্ছিল। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল বলেই মনে হচ্ছিল, শিগগিরই ম্যাচে ফিরবেন তিনি।
ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারলে নাহিদ রানার পরবর্তী লক্ষ্য হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। ২৮ অক্টোবর থেকে সিলেট ও ঢাকায় শুরু হবে সিরিজটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে তাকে খেলানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকার পর সরাসরি টেস্টে নামিয়ে দিতে চায় না তারা। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে জাতীয় ক্রিকেট লিগে অন্তত একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে নাহিদকে।
'সংক্ষিপ্ত ফরম্যাটের চেয়ে বেশি টেস্ট ক্রিকেট খেলতে চাই', আবুধাবিতে শান্ত