দেড় দশকেরও বেশি সময় পর নতুন আঙ্গিকে প্রকাশিত হতে যাচ্ছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের বিখ্যাত গান ‘ট্র্যাজেডি পিলখানায়’। ২০০৯ সালে পিলখানার মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নির্মিত হয়েছিল। ১৭ বছর আগে প্রথম সংস্করণে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন পড়শী। পড়শী তখন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নতুন এই সংস্করণে আসিফের সহশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন ২০২৫ সালের ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়ন রোদসী নূর সিদ্দিকী। কাকতালীয় ব্যাপার হলো রোদসীও অষ্টম শ্রেণির ছাত্রী, পড়ছেন হলিক্রসে।
রাজীব আহমেদের কথায়, পল্লব স্যানালের সুরে গানটির নতুন সংগীতায়োজন করেছেন রাজিব হোসেন। আজ ৯ অক্টোবর রোদসীর জন্মদিনে ‘আসিফ আকবর’ ইউটিউব চ্যানেলে ইয়ামিন ইলানের তৈরি মিউজিক ভিডিওসহ এটি প্রকাশ পাচ্ছে।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর জানান, সময়ের দাবিতে চমৎকার গায়কির রোদসীকে নিয়ে এটি নতুন করে করা হয়েছে। অন্যদিকে, রোদসী এমন একটি মাইলফলক কাজের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।