শরীয়তপুরে দেড় লাখ মিটার করেন্ট জাল জব্দ

মা ইলিশ রক্ষায় দেশে ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম

মা ইলিশ রক্ষায় অভিযানে শরীয়তপুরের ভেদরগঞ্জের পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড । পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান জানান, মা ইলিশ রক্ষায় দেশে ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। আইনানুযায়ী এ সময় ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত করা ও বেচাকেনা নিষিদ্ধ।

উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা নদীর দুলারচর, বাঘাবাড়ীর খাল, বোরকাটি, মরিচাকান্দি, কাচিকাটা, মোল্লাবাজার, গাজীরটেক এলাকার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় নদী থেকে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলার চেয়ারম্যান স্টেশন ঘাটে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ২৯ অক্টোবর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য কর্মকর্তা।




সর্বশেষ সর্বাধিক পঠিত