প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান (এমপি)।

১৯৯০ সালের ১০ অক্টোবর এরশাদবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন কে এম নাজির উদ্দিন জেহাদ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত