চুল টেনে লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস 

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম

গোল উদযাপনের আনন্দ মুহূর্তেই পরিণত হলো চূড়ান্ত হতাশায়। ভিএআরের রিভিউ দেখার পর প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এতে বাতিল হয় তার গোল এবং সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জনের দলে পরিণত হলেও ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। 

তবে এমন অনাকাঙ্ক্ষিত কাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুল স্বীকার করে ক্লাব ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়ুস। আগামী ২৫ অক্টোবরের মর্যাদাপূর্ণ ‘এল ক্লাসিকো’র ঠিক মুখে এই ঘটনায় ভিনির লাল কার্ড ও সম্ভাব্য বড় শাস্তি রিয়াল শিবিরের জয়ের আনন্দকে অনেকটাই ফিকে করে দিয়েছে।

চুল টেনে লাল কার্ড ও ভিনির ক্ষমা প্রার্থনা

ভিয়ারিয়ালের বিরুদ্ধে প্রথমার্ধে বেঞ্চে থাকা ভিনিসিয়ুস দ্বিতীয়ার্ধে মাঠের নামার কিছুক্ষণের মধ্যেই এক নাটকীয় পরিস্থিতির জন্ম দেন। ম্যাচে লস ব্লাঙ্কোসরা লিড নেওয়ার কিছুক্ষণ বাদেই ৭১তম মিনিটে জুড বেলিংহামের দারুণ কাটব্যাক থেকে গোল করে উল্লাসে মেতে উঠেছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। 

কিন্তু ভিএআর প্রটোকলে রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরা মাঠের ধারের মনিটরে পর্যবেক্ষণ করে দেখতে পান, আক্রমণের বিল্ড-আপের সময় দৌড়ানোর গতিতে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল শক্ত করে টেনে ধরেছিলেন ভিনি। ফলে গোলটি বাতিল করে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে ম্যাচ রিপোর্টে রেফারি উল্লেখ করেন, লাল কার্ড দেখার পর ভিনিসিয়ুস তার দিকে উঁচুকণ্ঠে ও আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিবাদ জানান এবং সতীর্থরা তাকে ধরে মাঠ থেকে সরিয়ে নেন।

মাঠের ঘটনার পর নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুশোচনা প্রকাশ করে ভিনিসিয়ুস লেখেন, ‘আমার দল এবং সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।’

এল ক্লাসিকো মিসের বড় আশঙ্কা, মরিনহোর সংবাদ সম্মেলন বর্জন

ভিনিসিয়ুসের এই কান্ডে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনা বিপক্ষে প্রতিক্ষীত ‘এল ক্লাসিকো’য় তার খেলা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা বিধিমালার ১৩০ নম্বর ধারা অনুযায়ী, কাউকে আঘাত না করে সহিংস আচরণের (চুল টানা) শাস্তি হিসেবে ১ থেকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা প্রযোজ্য। ১ ম্যাচের বেশি নিষেধাজ্ঞা এলে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি মিস করবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

এদিকে সতীর্থের এমন লাল কার্ড নিয়ে ম্যাচ শেষে কথা বলতে গিয়ে ক্ষোভ গোপন করেননি রিয়ালের ফরাসি মিডফিল্ডার ওরেলিয়েন চুয়ামেনি। রেফারিং ও দলের জয় নিয়ে ওরেলিয়েন শুয়ামেনি সংবাদমাধ্যমে তিনি  বলেন, ‘রেফারিদের কী হচ্ছে বা এই লাল কার্ডের পেছনের কারণ কী, তা আমি বুঝতে পারছি না। তবে দিনশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জয়।’ 

অপরদিকে, প্রতিপক্ষ ভিয়ারিয়ালের আর্জেন্টাইন ডিফেন্সেভ খেলোয়াড় হুয়ান ফোয়েথও ভিনির এই ফাউল নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানান, ‘আমার মনে হয় না সে কাউকেই আঘাত করতে চেয়েছিল, তবে এটি একটি স্পষ্ট লাল কার্ড।’ 

এছাড়া ক্ষোভ লুকাতে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।ও উত্তেজনাময় ম্যাচের পর সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও সেখানে হাজির হননি এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। রিয়ালে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার কোনো আনুষ্ঠানিক ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন এড়িয়ে চললেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, প্রকাশ্যে রেফারিংয়ের তীব্র সমালোচনা করে শাস্তিমূলক নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি এড়াতেই মরিনহো এমন নীরবতার পথ বেছে নিয়েছেন।

দিওমান্দের প্রথম গোল ও রিয়ালের কষ্টার্জিত জয়

ভিনিসিয়ুসের লাল কার্ডের খড়্গ ও ম্যাচের নানা উত্তেজনার আগেই সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের জন্য একমাত্র স্বস্তির উপলক্ষ ছিল ইয়ান দিওমান্দের রিয়াল মাদ্রিদ জার্সিতে পাওয়া প্রথম গোল। এই গ্রীষ্মে রেকর্ড ১২৫ মিলিয়ন ইউরোতে ক্লাবে যোগ দেওয়া ১৯ বছর বয়সী এই আইভরিয়ান উইঙ্গার ৬২তম মিনিটে চোখধাঁধানো এক শটে দূর দূরান্তের কোণ দিয়ে বল জালে পাঠান। ফেদেরিকো ভালভের্দের বাড়ানো পাস ধরে ঠাণ্ডা মাথায় নিচু ফিনিশিংয়ে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন দিওমান্দে।

ম্যাচের শেষদিকে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়ালের বিপক্ষে সমতায় ফেরাতে চেষ্টা চালায় ভিয়ারিয়াল। তবে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার কয়েকটি দারুণ সেভ ও দিওমান্দের একমাত্র গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জোসে মরিনহোর দল। এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত