বাংলাদেশে ‘আলফা স্টোর’ চালু করল অনার

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম

চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য পাওয়া যাবে।

রবিবার (১১ অক্টোবর) অনার’র বিবৃতিতে বলা হয়, রাজধানীর যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় আলফা স্টোরের উদ্বোধন করেন অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশে আলফা স্টোর চালু করা অনারের জন্য গর্বের একটি মুহূর্ত। চীনের বাইরে এটি আমাদের তৃতীয় আলফা স্টোর। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ রয়েছে। তাই এই নতুন অভিজ্ঞতা তাদের কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আলফা স্টোরের মাধ্যমে আমরা চাই, মানুষ আমাদের পণ্যগুলোকে আলাদা ডিভাইস হিসেবে নয়, একটি ইকোসিস্টেমের অংশ হিসেবে ব্যবহার করুক। এতে তাদের দৈনন্দিন জীবন আরও সহজ ও উপভোগ্য হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল কান্ট্রি ডিরেক্টর লাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন ও ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পী জেফার ও মাহতিম সাকিব। অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসানও উপস্থিত ছিলেন।

বিভিন্ন স্মার্টফোনের পাশাপাশি আলফা স্টোরে রয়েছে অনারের নতুন রোবট ফোন ও ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এবং টিভি। এআইওটি পণ্যের মধ্যে রয়েছে ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচ।

সর্বশেষ সর্বাধিক পঠিত