বর্ষার নয়নাভিরাম ফুলের মধ্যে অন্যতম হচ্ছে পদ্ম। বাংলাদেশের প্রায় প্রতিটি প্রাকৃতিক জলাধার হাওর-বাঁওড়, খাল-বিল ও ঝিলের জলে পদ্ম ফুল ফুটতে দেখা যায়। বর্ষা মৌসুমে ফুল ফোটা শুরু হয়। তবে শরতে অধিক পরিমাণে ফুল ফোটে এবং এর ব্যাপ্তি থাকে হেমন্তকাল পর্যন্ত। পদ্ম আমাদের প্রতিবেশী দেশ ভারতের জাতীয় ফুল। সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে পবিত্র ফুল হচ্ছে পদ্ম। সনাতন ধর্ম ছাড়াও বৌদ্ধ ও বাহাই ধর্মের প্রতীক হচ্ছে পদ্মফুল। ফুটন্ত তাজা পদ্মফুলে মিষ্টি সুগন্ধ থাকে। পদ্মফুল মূলত রাতের বেলা ফুটে থাকে। বাংলাদেশে লাল-সাদা ও গোলাপির মিশ্রণযুক্ত পদ্মফুল বেশি দেখা যায়। পদ্মফুলে অসংখ্য নরম কোমল পাপড়ি থাকে। ফুল সুগন্ধযুক্ত ও উজ্জ্বল রঙের হয়। কীটপতঙ্গের মাধ্যমে ফুলে পরাগায়ন ঘটে থাকে। পদ্ম স্বভোজী উদ্ভিদ। এর কান্ড সবজি হিসেবে খাওয়া হয়। পদ্মফুলের বিভিন্ন ঔষধিগুণ রয়েছে। পদ্মফুল পবিত্র সৌন্দর্যের প্রতীক। সনাতন ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেবদেবীর সঙ্গে পদ্মফুল সম্পর্কিত বিভিন্ন কাহিনি রয়েছে।
নয়নাভিরাম পদ্মফুল
রবিউল হুসাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ এএম
নয়নাভিরাম পদ্মফুল
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০