হয়রানির প্রতিবাদ

বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ এএম

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি মানা না হলে টানা দুই দিন বন্ধ রাখার পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি মো. সেলিম খান। এ সময় তিনি কয়েক দফা দাবি তুলে ধরেন।

ব্যবসায়ীদের দাবির বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, পরিবেশকদের কমিশন বাড়াতে হবে। কোনো কোম্পানি ইচ্ছামতো মাসে একাধিকবার দাম বাড়াতে পারবে না। বাড়াতে হলে বিইআরসির মাধ্যমে বাড়াতে হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোম্পানির সিলিন্ডারে গ্যাস ভরার ব্যবস্থা করতে হবে। ভোক্তা সংরক্ষণ অধিকারের অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

জানা গেছে, গত ৪ অক্টোবর দেশের বাজারে এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়। যদিও বাজারে এ দাম ৫ থেকে ৬০০ টাকা বেশি।

সর্বশেষ সর্বাধিক পঠিত