স্ত্রীকে হত্যার পর চার টুকরা, স্বামী গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় একটি বাসা থেকে পুলিশ শিরিন বেগম নামে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে। ওই ঘটনায় পুলিশ নিহতের স্বামী দুলালকে আটক করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকা- ঘটেছে।

গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা-৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ যাত্রাবাড়ী মীর হাজীরবাগের বাসা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতল মর্গে পাঠায়।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিরিন বেগম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বিখাখালী গ্রামের মৃত-সোহরাব আলীর মেয়ে। নিহতের এক ছেলে চট্টগ্রাম ও এক মেয়ে গাজীপুরে থাকেন। পুলিশ সূত্রে জানা যায়, তারা স্বামী-স্ত্রী ওই বাসায় থাকতেন। তাদের এক ছেলে সিরাজ হাওলাদার গার্মেন্টে চাকরি করেন। আর মেয়ে গৃহিণী। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারী পরকীয়া সম্পর্কে জড়িত সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এর জের ধরে গত রবিবার রাতে স্বামী দুলাল তাকে হত্যার পর ঘাড় থেকে মাথা, উরু থেকে দুই পা আলাদা করে ফেলেন।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাতে মীরহাজীরবাগের বাসা থেকে ওই নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নারীর স্বামীকে আটক করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত