ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় বন্দি কাজল রেখা (৩৫) নামে এক নারী হজতির মৃত্যু হয়েছে।
সোমবার(১২অক্টোবর) রাতে ঝালকাঠি জেলা কারাগারে অভ্যন্তরীণে অসুস্থ হয়ে পড়ে কাজল রেখা। পরে তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
হজতি কাজল রেখা নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। গত ১৮ সেপ্টেম্বর ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা নামে ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে ঝালকাঠি কারাগারে বন্দি ছিলেন তিনি।