একটি ঘড়ির কত বিচিত্র রূপদান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কসমোপলিস’ নামে একটি বিশেষ হাতঘড়ির ভিডিও শেয়ার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এতে দেখা যায়, ঘড়িটির ওপর কিছু পাথর বৃত্তাকারভাবে বসানো হয়েছে। পোস্টের ক্যাপশন অংশে লেখা হয়েছে, মহাবিশ্বের সর্বোচ্চ সংখ্যক পাথর খচিত ঘড়ি। ১২টি পাথর বসিয়েছে লেস অ্যাটেলিয়ার্স লুইস মইনেট। এর মধ্যে রয়েছে চাঁদ, মঙ্গল ও উল্কাপি-সহ অমূল্য সব কাপড়। রেকর্ড সৃষ্টিকারী এ ঘড়ির দাম ধরা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯০০ মার্কিন ডলার বা ২ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৫৬২ টাকা। ‘কসমোপলিস’ হলো সুইজারল্যান্ডের বিখ্যাত লাক্সারি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান লুই মোয়ানের তৈরি একটি অত্যন্ত দুর্লভ এবং বিশ্বরেকর্ডধারী হাতঘড়ি। এর ডায়ালের মূল অংশটি ডার্ক গ্রে বা ধূসর রঙের ক্রাফটেড বেস এবং এর ওপর ১২টি উল্কাপিণ্ডের টুকরো এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় একটি ক্ষুদ্র মহাবিশ্ব হাতের কবজিতে বন্দি। ঘড়িটির কেস তৈরিতে ১৮ ক্যারেট রোজ গোল্ড ব্যবহার করা হয়েছে এবং এর ভেতরে রয়েছে ৯৬ ঘণ্টার পাওয়ার রিজার্ভ সমৃদ্ধ একটি ফ্লাইং ট্যুরবিলন মুভমেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে পড়েছিল হইচই। সংবাদমাধ্যমেও এ নিয়ে কম আলোচনা হয়নি। জগৎখ্যাত সুইজারল্যান্ডের ‘কসমোপলিস’ কোম্পানি এই ঘড়িটি তৈরি করে তাদের খ্যাতি আরও ছড়িয়ে দেয়। ভবিষ্যতে তাদের প্রোডাক্টে আরও নতুনত্ব আনার কথাও জানা যায় সংবাদমাধ্যমে। আর উৎসুকরা অধীর আগ্রহে আছেন সেই নতুনত্বের।
বিশ্বরেকর্ডধারী হাতঘড়ি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ এএম
বিশ্বরেকর্ডধারী হাতঘড়ি
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০