খুলনায় যৌথ অভিযান চালিয়ে ৩২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার ৬ কেজি ৫৯৭ গ্রাম ‘ক্রিস্টাল মেথ বা আইস’ মাদক উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-২১।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে খুলনার হরিণটানার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আইসগুলো উদ্ধার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান স্বাক্ষরিত বিজির সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের উদ্যেশে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা খুলনার জিরো পয়েন্টে বিজিবি ও এসআরবি চোরাচালানবিরোধী যৌথ অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ‘ক্রিস্টাল মেথ বা আইস’ উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, দেশের অভ্যন্তরে ও সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও ‘আইস’ উদ্ধার!
কুড়িগ্রামে প্রথমবার ‘আইস’ উদ্ধার, যুবক গ্রেপ্তার