একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অত্যন্ত আন্তরিক জানিয়ে এমপি সাঈদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।
এসময় তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করা আহ্বান জানান।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী ইন্দু নন্দন দত্তে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রীতা দত্ত, সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী আয়োজক কমিটির আহ্বায়ক ও জ্যেষ্ঠ শিক্ষক দীপন কান্তি দাশ।