বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সভা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহসভাপতি আহসানুল তৈয়ব জাকির, এমআর ইসলাম স্বাধীন ও অ্যাডভোকেট আব্দুল বাসেদ। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।  

সভায় আরও বক্তব্য দেন, মৎস্যজীবী দলের সভাপতি মইনুল হক বকুল, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা, মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত