ধর্ম অবমাননার অভিযোগে মারধরে যুবকের ‘মৃত্যু’

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবকের ‘মৃত্যু’হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার সুবর্ণবাদ এলাকায় এঘটনা ঘটে।  

মৃত ওয়াহিদুজ্জামান শামীম (৪৩) দেবহাটা ওই গ্রামের শামসুল রহমান সানার ছেলে।

ওসি এইচ এম শাহীন জানান, মঙ্গলবার উপজেলার সুবর্ণবাদ এলাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মত অভিযোগে এক যুবকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এখনও কেউ অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি। ময়নাতদন্তের জন্য বর্তমানে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিহতের ভাই আবদুল জলিল জানান, শামীম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র থাকাকালীন বাড়ি ফেরার পথে কয়েক বছর আগে অজ্ঞান পার্টির কবলে পড়ে। তাকে উদ্ধার করে বাড়িতে আনার পর থেকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর থেকে সে সময় অস্বাভাবিক কাজ করছে। সোমবার রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতারা সেখানে হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে শামীম আত্মহত্যার চেষ্টা করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে দ্বিতীয় দফা পিটিয়ে আহত করা হয়। আহত শামীমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত