অসদাচরণের অভিযোগ

বরখাস্ত হলেন লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

বরখাস্ত হলেন লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আরিফুল ইসলাম। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে একটি বিভাগীয় মামলা (নং ০২/২০২৬) রুজু করা হয়েছে। 

অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য সুপ্রিম কোর্ট পরামর্শ প্রদান করেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ১১ অনুযায়ী তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্ত হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত