অপরকে তুচ্ছজ্ঞান করা নিষিদ্ধ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ এএম

কারও বাহ্যিক অবস্থান দেখে তার প্রকৃত মর্যাদা নির্ধারণ করা যায় না। কারও সম্পদ বেশি, কারও কম। কেউ উচ্চশিক্ষিত, কেউ অল্প শিক্ষিত। কেউ সম্মানজনক পেশায় নিয়োজিত, আবার কেউ জীবিকা নির্বাহ করেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। এসব পার্থক্যের কারণে কাউকে তুচ্ছ মনে করা ইসলামের শিক্ষা নয়। বরং ইসলাম মানুষকে সম্মান করতে এবং অহংকার পরিহার করতে নির্দেশ দিয়েছে।

ইসলামে মানুষের মর্যাদা নির্ধারিত হয় তাকওয়া ও আল্লাহভীতির ভিত্তিতে। সম্পদ, বংশ, পেশা কিংবা সামাজিক অবস্থান মর্যাদার চূড়ান্ত মাপকাঠি নয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তিই অধিক মর্যাদাসম্পন্ন, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াসম্পন্ন।’ (সুরা হুজুরাত ১৩)

কাউকে ছোট করে দেখার পেছনে অনেক সময় অহংকার কাজ করে। মানুষ নিজের সম্পদ, জ্ঞান কিংবা সামাজিক অবস্থান নিয়ে গর্ব করে অন্যকে অবজ্ঞা করে। অথচ অহংকার নিন্দনীয়। নবীজি (সা.) বলেছেন, ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ মুসলিম ৯১)

সর্বশেষ সর্বাধিক পঠিত