সংগীতশিল্পী শুভর কণ্ঠে আসছে নতুন চারটি গান। ‘শুধু তুই’, ‘বোঝাবো তোকে’, ‘তুমি আমি’ ও ‘তুমি আমার হয়ে থেকো’ শিরোনামের এই গানগুলোর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে জুটি বেঁধেছেন বৃষ্টি আক্তার। তাহামিদ ও শুভর কথায় গানগুলোর চমৎকার সংগীতায়োজন করেছেন কাউসার খান। দেশের বাইরের ভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে ভিডিওগুলো। নতুন এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত শিল্পী শুভ জানান, সহশিল্পী হিসেবে বৃষ্টি দারুণ অভিনয় করেছেন, যা এককথায় অসাধারণ। খুব শিগগিরই কাজগুলো দর্শকের সামনে নিয়ে আসা হবে এবং শ্রোতাদের জন্য এবার বেশ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুভর গানে কাজের অভিজ্ঞতা প্রকাশ করে বৃষ্টি আক্তার বলেন, শুভর গান বরাবরই তার ভীষণ পছন্দ। এবার তার গানের মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে তার ভালো লাগার কমতি নেই। এই জুটিকে দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন বলে তার প্রত্যাশা। খুব দ্রুতই ‘টিআই অরিজিনালস’ ব্যানারে মিউজিক ভিডিওগুলো মুক্তি পাবে।
শুভর চার গানে বৃষ্টি আক্তার
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ এএম
শুভর চার গানে বৃষ্টি আক্তার
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০