স্তন ক্যানসার সচেতনতা মাস

টোমবি-অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের সচেতনতামূলক আলোচনা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে নারীদের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকায় একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে টোমবি লজিস্টিকস অ্যান্ড কনসালটেন্সি।

ভারতের চেন্নাইযের টেনামপেট-এ অবস্থিত অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় এ অনুষ্ঠানের আযোজন করা হয়।

"স্তন ক্যানসার: লক্ষণ জানুন, দ্রুত শনাক্ত করুন, জীবন বাঁচান" শীর্ষক এই অনুষ্ঠানে অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক স্তন ক্যানসার সার্জন ডা. উষা গুপ্ত এবং মেডিকেল অনকোলজিস্ট ডা. নিরঞ্জন বিজয়ারাঘবন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও শ্রেণির প্রায় ৪০ জন নারী অংশ নেন। তাঁদের মধ্যে দিলেন উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী ও গৃহিণীরা। আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে স্তন ক্যানসারের লক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশে স্তন ক্যানসার নিয়ে সামাজিক সংকোচ ও প্রচলিত ট্যাবু অনেক সময় নারীদের এ বিষয়ে খোলামেলা আলোচনা এবং প্রযোজনীয় চিকিৎসাসেবা গ্রহণে বাধা সৃষ্টি করে।

এই পরিস্থিতি পরিবর্তনে নারীদের জন্য একটি সহায়ক ও উন্মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করাই দিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। টোমকির এই সচেতনতামূলক উদ্যোগে অ্যাপোলো হাসপাতালের সহযোগিতা দিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞ জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নারীদের স্তনস্বাস্থ্য নিয়ে সচেতন করতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতালস, চেন্নাইয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ডেপুটি জেনাবেল ম্যানেজার (ডিজিএম) মি. রাগিল রঘুনাথ। তিনি বলেন, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরি করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে আমরা জনগণকে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ সম্পর্কে সচেতন করতে, নারীদের নিজেদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণে উৎসাহিত করতে চাই।

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার ফলাফলে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসতে পারে। জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং মানুষকে নিজেদের স্বাস্থ্যের বিষয়ে আগাম পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করতে টোমবি কনসালটেন্সির সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।

টোমবি লজিস্টিকস অ্যান্ড কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেবেকা সুলতানা বিপ্তি স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সংকোচ দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ উদ্যোগে সহযোগিতার জন্য অ্যাপোলো হাসপাতালকে ধন্যবাদ জানান এবং নারীদের কাছে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক তথ্য পৌছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সফল করতে সহযোগী পার্টনার হিসেবে পাশে ছিল সিআই সিগনেচার, রোটারি ক্লাব অব ঢাকা রয়েল, টিপিবি এবং রেবকো কনসালটেশন। 

নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং শুন ক্যানসার নিয়ে ইতিবাচক ও খোলামেলা আলোচনা উৎসাহিত করার এই উদ্যোগে তাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকার হলিডে ইন ঢাকা সিটি সেন্টার বাই আইএইচজি এ অনুষ্ঠিত আলোচনা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে টোমবি লজিস্টিকস অ্যান্ড কনসালটেন্সি, অ্যাপোলো স্পেশালিটি হাসপাতাল এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে উৎসাহ প্রদান এবং নারীদের নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল করে তোলার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে।

সর্বশেষ সর্বাধিক পঠিত