সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি। খবর রয়টার্স
বিবৃতিতে বলা হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে এ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩