সুপ্রাচীনকাল থেকে দেশের একমাত্র লাল দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৪নম্বর পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে। প্রায় তিন শতাধিক বছরের ঐতিহ্যবাহী লাল বর্ণের দুর্গাপূজা দেখতে প্রতি বছরের মতো এবারও মানুষের ঢল নেমেছে রাজনগরের প্রত্যন্ত পাঁচগাঁও গ্রামে। ১৪১৫ বঙ্গাব্দে পাঁচগাঁও গ্রামে নতুনভাবে মন্দির প্রতিষ্ঠা করার পর থেকেই এখানে উপমহাদেশের একমাত্র লাল রঙের প্রতিমা তৈরির মাধ্যমে পূজা হয়ে আসছে। ছবি: ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার