কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের সৃজনশীলতার সমন্বয়ে তৈরি নতুন গানচিত্র ‘জীবনটা যে সে নদীর মতো’ দর্শকমহলে বেশ সাড়া ফেলছে। গানটির সুর ও কণ্ঠ সৃষ্টিতেও ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। ১৫ অক্টোবর জেডিসি ড্রিম নামের ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে গানচিত্রটি।
গানটির কথা লিখেছেন মো. রাশেদুজ্জামান। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় গানটির সুর ও কণ্ঠ তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জীবনের পাওয়া-না পাওয়া, সম্পর্কের টানাপোড়েন এবং ভাঙা-গড়ার চিরচেনা গল্প গানটির কথায় আবেগময়ভাবে ফুটে উঠেছে। এতে তুলে ধরা হয়েছে বাস্তব অভিনয়শিল্পীদের নৈপুণ্য এবং বাংলাদেশের গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
সংগীতচিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন উদীয়মান তরুণ অভিনেতা একান্ত জুয়েল ও অভিনেত্রী জান্নাত তোহা। এর চিত্রগ্রহণ করেছেন জাহেদুল ইসলাম আদি এবং পরিচালনা করেছেন এ প্রজন্মের গুণী পরিচালক এ জে নোনতু। জেডিসি একাডেমির কর্ণধার ও প্রযোজক রাশেদুজ্জামান বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু একটি গান তৈরি করা নয়; বরং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের আবেগকে নতুনভাবে তুলে ধরা।’
তারান্নুমের নতুন গানচিত্র শান্তি
বেলাল খানের নতুন গানচিত্র