‘পিরিতের অসুখ’ শিরোনামের নতুন একটি রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন কণ্ঠশিল্পী কাজী শুভ। গীতিকার সাইফুল বারী প্রেমের আবেগ ও মায়াকে লোকজ ভাষায় তুলে ধরে গানটি লিখেছেন।প্লাবন কোরেশীর সুর গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। এরইমধ্যে গানটি প্রকাশিত হয়েছে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
গীতিকার সাইফুল বারী জানান, গানের কথায় প্রিয় মানুষের মুখ, রূপ ও মায়ায় মুগ্ধ হয়ে প্রেমে পড়ার অনুভূতি ফুটে উঠেছে। পাশাপাশি পিরিতের অসুখের মাধ্যমে প্রেমের অস্থিরতাকেও তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘প্রেম এমন একটি অনুভূতি, যা মানুষকে কখনো আনন্দ দেয়, আবার কখনো অস্থির করে তোলে। সেই অনুভূতিটাই ‘পিরিতের অসুখ’ গানের কথায় তুলে ধরার চেষ্টা করেছি। কাজী শুভ ভাই গানটিতে কণ্ঠ দেওয়ায় ভালো লেগেছে।’
গানটি নিয়ে কাজী শুভ বলেন, ‘গানটির কথার মধ্যে প্রেমের পাশাপাশি একটা লোকজ আবহ রয়েছে। সাইফুল বারী সুন্দরভাবে কথাগুলো লিখেছেন। প্লাবন কোরেশীর সুর ও আহমেদ সজীবের সংগীতায়োজনও দারুণ হয়েছে। আশা করছি শ্রোতারা গানটি উপভোগ করবেন।’
আবারও দ্বৈত গানে কাজী শুভ ও পূজা
কোটি’র ক্লাবে কাজী শুভ-নদীর ‘রঙিলা আকাশ’!