দুর্গোৎসব উপলক্ষে মাইলস্টোন অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময়

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ এএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাইলস্টোন কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। গত বৃহস্পতিবার অধ্যক্ষের অফিস কক্ষে অনুষ্ঠিত সৌহার্দ্যপূর্ণ এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।

শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা জানিয়ে দেয় জাগরণ, আনন্দ আর নতুন আশার কথা। অশুভের বিনাশ আর শুভশক্তির নতুন বার্তা নিয়ে আসা এই দুর্গোৎসব বাঙালির জীবনে এনে দেয় সুন্দরভাবে বেঁচে থাকার উপলক্ষ।

এ সময় অধ্যক্ষ সবার সুখ, শান্তি ও সুস্থতা প্রত্যাশা করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতিপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজনের জন্য উপস্থিত সনাতন ধর্মাবলম্বী সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত