সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ এএম

প্রতারণা, অর্থ আত্মসাৎ, ১৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম (৪০)।

গতকাল সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

হিরো আলমের সাবেক স্ত্রীর নাম মোসা. সাথী খাতুন (২২)। মামলার অন্য দুই আসামি হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলাম (২৮)।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা বলেন, আদালত হিরো আলমের জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত