আজ ঢাকার যেসব এলাকার মার্কেট বন্ধ

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ এএম

প্রয়োজনীয় কেনাকাটার জন্য আমাদের প্রতিদিনই রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানে যেতে হয়। তবে সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আগে থেকে এ বিষয়ে জানা না থাকলে কেনাকাটা করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়।

আসুন জেনে নেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে-

যেসব মার্কেট বন্ধ থাকবে
মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার করপোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও আজিজ কো-অপারেটিভ মার্কেট এবং সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোকানপাট বন্ধ থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত