দর্শকের জন্য বড় চমকই বলা চলে। এবার বিশ্বের আলোচিত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাল আরেক জনপ্রিয় প্রতিষ্ঠান হইচই। জানা গেছে, হইচইয়ের সেরা সিনেমা, সিরিজ এবার দেখা ভাষায় দেখা যাবে নেটফ্লিক্সেও। সঙ্গে চমক থাকছে আরও। সেইসঙ্গে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষাতেও দেখা যাবে কন্টেন্টগুলো। সেই ঘোষণা করে এদিন হইচই এবং নেটফ্লিক্সের তরফে যৌথ ভাবে ঘোষণা করে লেখা হয়, 'এবার এটা আরও বড়, বোল্ড।’
নেটফ্লিক্সে এখন মোট ১৪টি শো দেখা যাবে হইচইয়ের। এগুলো হলো 'ম্যাডাম ইন্সপেক্টর', 'সম্পূর্ণা', 'লজ্জা', 'একেন স্যারজি', 'আনজান সায়ে', 'দ্য কার্স অফ পর্ণশবরী', 'ব্লাডলাইন', 'দ্য অ্যাডভেঞ্চার অফ দাদি অ্যান্ড জগ্গা', 'রাত অভি বাকি বাকি হ্যায়', 'অচিন্ত্য: ট্রায়াল বাই ল', 'শাদি কা সিয়াপ্পা', 'কুইন্স' এবং 'পরিণীতা: এ লাভ স্টোরি'। থাকছে বাংলাদেশের 'মহানগর' ও। ফলে নাম দেখে বুঝতেই পারছেন থ্রিলার থেকে উপন্যাস ভিত্তিক সিরিজ, ভৌতিক, কোর্টরুম ড্রামা সহ সব ধরনের কনটেন্টই পাবেন দর্শক।
হইচই স্টুডিওজ প্রযোজিত অরিজিন্যাল সিরিজগুলো নিয়ে আসার জন্য এই দুই প্ল্যাটফর্মে কোলাবরেট করবে। দুই প্ল্যাটফর্মের তরফ থেকে জানানো হয়েছে, আরও তথ্য এবং চমক আগামীতে প্রকাশ্যে আনা হবে।
এক হচ্ছে নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স
৭ হাজার কোটি টাকায় এআই প্রযুক্তি কিনল নেটফ্লিক্স