ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের কাছে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান রিজভী।

তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে স্থানান্তর করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত